২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    রাজধানীর মানিকদিয়ায় নকশা বিহীন নির্মাণাধীন ভবনের হিড়িক

    Md Akber hossainMd Akber hossain১৫সাধারন
    ২২ জুলাই, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ

    ধারাবাহিক পর্ব - ১

    অবৈধ ভবন নির্মাণে ইমারত পরিদর্শক মিল্লাত'র সহযোগিতার অভিযোগ ।

    আকবর হোসেন : - রাজউকের বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম নানামুখী জনকল্যাণমুলক পদক্ষেপ বাস্তবায়নে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন, পাশাপাশি রাজউকের দায়িত্বপ্রাপ্ত জোন -৬ এর পরিচালক মোহাম্মদ শওকত আলী , অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন ও জান্নাতুল মাওয়ার নেতৃত্বে অবৈধ নির্মাণ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।চেয়ারম্যান কর্তৃক গহিত নানান জনকল্যানমুখী পদক্ষেপ বাস্তবায়নে খুব গুরুত্বপূর্ণ নির্দেশনার মধ্যে একটি হল নকশা বিহীন ভবনের বিরুদ্ধে কঠোর অবস্থান । কিন্তু জোন - ৬/২ এর মানিক দিয়ার চিত্র খুবই ভয়াবহ , যেখানে নির্মাণাধীন ভবনগুলো বেশিরভাগই নকশা বিহীন । আর এই সকল অবৈধ নির্মাণাধীন ভবন নির্মাণে উক্ত এলাকায় ইমারত পরিদর্শক মিল্লাতের সহযোগিতার অভিযোগ পাওয়া যায় । অভিযোগ সূত্রে , উত্তর মানিকদিয়া, টেকপাড়া , বাইকদিয়া এলাকায় নির্মানাধীন বেশিরভাগ ভবনের নকশা নেই । ঐ সকল অবৈধ ভবনের মালিকেরা রাজউকের তোয়াকা না করে নিজ ইচ্ছামতো ভবন নির্মাণ করছেন যাতে ভুক্তভোগী ও বিপাকে এলাকাবাসী , এর মূল কারণ সুরক্ষা ব্যবস্থাহীন অবস্থায় ভবনগুলো নির্মিত হচ্ছে যে কোন সময় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণনাশের আতঙ্কে চলাচল করতে হয় আবার অপরদিকে সুনাম হারাচ্ছে সরকারি একমাত্র তদারকি প্রতিষ্ঠান রাজউক । আর এই সুনাম নষ্টের অন্যতম ভূমিকায় রয়েছেন উক্ত এলাকার তদারকি দায়িত্বপ্রাপ্ত ইমারত পরিদর্শক মিল্লাত । অভিযোগকারীরা জানান , কিছুদিন ধরে ইমারত পরিদর্শক মিল্লাতের অত্যাচারে আমরা আতঙ্কিত , তিনি নির্মাণাধীন ভবনগুলোতে এসে প্রথমে কাজ বন্ধ করেন তারপর মহাখালী ইউআরপি ভবনে তার কার্যালয়ে তাদেরকে নকশা নিয়ে আসতে বলেন । যাদের নকশা আছে তাদের সাথে আর্থিক সুবিধা নিয়ে কাজ করার অনুমতি দেন , অপরদিকে যেহেতু বেশিরভাগ নির্মাণাধীন ভবনের নকশা নেই তাদের সাথে দেন - দরবার হয় বড় আকারে । আর চাহিদা মতো আর্থিক সুবিধা পেলে তাদেরকেও কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন । তাহার বিরুদ্ধে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় , পরবর্তী নিউজে থাকবে ভবন মালিকের নাম ঠিকানা সহ আরো চাঞ্চল্যকর তথ্য যা আগামী পর্বে প্রকাশিত হবে ।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम