২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    বরিশালে ঘরের পাশে বালু ভর্তি বস্তায় বিস্ফোরণ শিশুসহ দগ্ধ ৩ জাতীয় বার্নে ভর্তি

    ৪ আগস্ট, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘরের পাশের বস্তায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন,আহতরা হলেন,বাড়ির মালিক শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম,(৪৫) মেয়ে ইতি আক্তার (১৯)ও নাতি ফাহিম (১৫)।

    সোমবার(০৩ আগস্ট)সকালে বরিশাল বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।পরে দগ্ধ অবস্থায় তাদেরকে সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে গেলে ভর্তি দেওয়া হয়েছে।

    তাদেরকে হাসপাতালে নিয়ে আসা শাহ আলমের ছেলে মো: জামাল হোসেন জানান, সোমবার সকাল সাতটার দিকে তাঁদের বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়।এতে তাঁর মা, বোন ও ভাগ্নি শরীরে আগুন ধরে যায়। তাঁরা পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। পরে প্রথমে তাঁদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তবে কে বা কারা বালুভর্তি বস্তায় বোমাটি রেখেছিল এ বিষয়ে কিছুই তাদের জানা নেই।

    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃশাওন বিন রহমান তিনি জানান, বরিশাল থেকে একই পরিবারের দগ্ধ হয়ে তিনজন আমাদের এখানে এসেছে, হনুফা বেগমের ৪০ শতাংশ দগ্ধ,তার মেয়ে ইতি আক্তার শরীরে দগ্ধ ২ শতাংশ এবং নাতি ফাহিমার শরীরে ১৭ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি থাকায় হনুফা বেগমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।দুইজনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम