২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    খিলগাঁওয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু

    ১৯ মে, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর খিলগাঁও থানার একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে মোঃ হাবিবুর রহমান (৪৫)নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ওই বাসার নিরাপত্তা কর্মী ।

    সোমবার (১৮ মে) রাত সাড়ে এগারোটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তাকে হাসপাতলে নিয়ে আসা বাসার মালিক আবু তাহের জানান, নিহত নিহত হাবিবুর রহমান আমার বাসার নিরাপত্তা কর্মী। রাত অনুমান দশটার দিকে আমার বাসার ছয় তালার ছাদে যায় তিনি। কিছুক্ষণ পরেই আমরা শব্দ পেলে নিচে দেখি হাবিবুর রহমান পড়ে আছে। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। কি কারনে সে উপর থেকে নিচে পড়ে মারা গেছে এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

    তিনি আরো জানান, নিহত হাবিবুরের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বীর আহমদ -পুর গ্রামের মতিউর রহমানের ছেলে । বর্তমানে খিলগাঁও ৬৭১/৬-এ বাসায় নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করতেন বাসায় থাকতেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम