ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের অজ্ঞাত এক কিশোরীর মরদেহ রেখে পালালো দুর্বৃত্তরা
কে এস ইসলাম :
ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের গেটের সামনে অজ্ঞাতামা (১৫)এক কিশোরীরে রেখে পালালো দুইদুর্বৃত্ত তাদের বয়স অনুমান ৩৫/৪০ বছর ।ওই কিশোরীর গলায় ফাঁস লাগানোর চিহ্ন ও দুই হাতে আঘাতের জন্য রয়েছে।
বুধবার(১২ আগস্ট)বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ওই তরুণীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে না হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোঃফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান,আমরা ঢাকা মেডিকেলের ট্রলিম্যান আব্দুর রউফের কাছে থেকে জানতে পারি, বেলা ১১টার দিকে জানান, ৩৫ থেকে ৪০ বছরের দুই ব্যক্তি ওই কিশোরীকে একটি সিএনজি অটোরিকশাযোগে ওই কিশোরীকে ঢামেক জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। টলিম্যান আব্দুর রউফ ট্রলি নিয়ে এগিয়ে গেলে তারা কিশোরীকে ট্রলিতে তোলেন ও বলে টিকিট কেটে নিয়ে আসি এ কথা বলে সুকৌশলে ওইখান থেকে পালিয়ে যায়। পরে ওখান থেকে ওই কিশোরীকে জরুরী বিভাগে না হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ওই কিশোর গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা নিহত ওই কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা করছি ও একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিএনজিসহ পালিয়ে যাওয়া দুই পুরুষকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে ও আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় কারো নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।