২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    "গুলশানে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে রাজউক–গুলশান সোসাইটির যৌথ টাউন হল সভা অনুষ্ঠিত

    Md Akber hossainMd Akber hossain৫সাধারন
    ২৪ জুলাই, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ

    এম আকবর হোসেন :

    রাজধানীর গুলশান আবাসিক এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে একটি টাউন হল সভা ২৩ জুলাই ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় গুলশান সোসাইটি লেক পার্কে অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। এছাড়াও রাজউকের সদস্যবৃন্দ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গুলশান সোসাইটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাগণ উপস্থিত ছিলেন।

    টাউন হল

    সভায় গুলশান এলাকায় সেপটিক ট্যাংক, সোক ওয়েল এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) স্থাপনের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মহোদয় গুলশান লেকসহ আশপাশের জলাশয়সমূহকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, পরিকল্পিত ও পরিবেশসম্মত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিটি ভবনে যথাযথভাবে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও STP স্থাপন অপরিহার্য।

    তিনি আরও বলেন, রাজউক আইন ও বিধি-বিধান অনুযায়ী এসব অবকাঠামো স্থাপন বাধ্যতামূলক এবং এ বিষয়ে সকলের সচেতনতা ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গুলশান লেকসহ রাজধানীর অন্যান্য জলাশয়সমূহ সংরক্ষণ ও দূষণমুক্ত রাখতে রাজউক নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

    টাউন হল

    এছাড়া, ভবিষ্যতে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও STP স্থাপনকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে গুলশান সোসাইটির জন্য পৃথক প্রেজেন্টেশনের আয়োজন করা হবে বলে তিনি জানান। উক্ত প্রেজেন্টেশনে সংশ্লিষ্ট প্রযুক্তির কার্যপদ্ধতি, স্থাপন ব্যয়, প্রয়োজনীয় স্থান এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়াদি বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।

    সভায় অংশগ্রহণকারীরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে গুলশান এলাকার পরিবেশ সুরক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम