২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১২ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    পৃথক ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত তিন

    ২৬ এপ্রিল, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর মোহাম্মদপুর ও মতিঝিল পৃথক ঘটনায় ছিনতাইকারী ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন।আহতরা হলেন,মোঃ ইমন (২৯)মোহাম্মদপুর সিএনজি চালক।রোহান (১৬) ও জিহাদ (১৭) মতিঝিল ভাঙ্গারি ব্যবসায়ী ।

    শনিবার(২৫ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

    আহত ইমনের ভাই সুমন জানান, আমার ভাই সিএনজি চালক।গতরাতে গ্যারেজে সিএনজি জমা দিয়ে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাসায় যাবার সময় ৩/৪জন ছিনতাইকারী আমার ভাইয়ের পথ রোধ করে দাঁড়ায়।কোন কিছু বোঝার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুই হাতের কব্জিতে, ডান হাতের কাঁধে, বাম পায়ের হাটুতে ও ডান পায়ের রানেও হাটুর নিচে ছুরিকাঘাত করে তার কাছ থাকা নগদ ২৭০০শত টাকা নিয়ে পালিয়ে যায়।পরে আমরা খবর পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

    তিনি আরোও জানান,আমাদের গ্রামে বাড়ি রাজবাড়ী জেলা পাংশা উপজেলার কসবা মাজাইল গ্রামে।বর্তমানে মোহাম্মদপুরে ভারা‌ বাসায় থাকি।

    অপরদিকে,আহত বোরহান জানান,জিহাদ ও আমি আমরা দুজনেই ভাঙ্গারি ব্যবসায়ী করি,গতরাতে মতিঝিলের আরামবাগের রাস্তা দিয়ে যাওয়ার সময় ৩/৪জন এসে আমাদের গতিরোধ করে আমাদের কাছে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আমরা বাঁধা দেওয়ায় তারা ধারালো অস্ত্র দিয়ে আমার বামহাতে ও জিহাদের ডান হাতে আঘাত করে আমাদের কাছে থাকা ৫হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।পরে আমরা দুজন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসলে আমাদেরকে চিকিৎসা দেওয়া হয়। আমরা দুজনেই আরামবাগের পানি গলিতে ভাড়া বাসায় থাকি।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান গতরাতে, মোহাম্মদপুর ও মতিঝিল এলাকা থেকে তিন যুবক আহত হয়ে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আসে।আমরা জানতে পারি ছিনতাইকারীর ছুরিকাঘাতে তারা তিনজন আহত হয়। জরুরী বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम