২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    উত্তরায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

    ১০ মে, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর উত্তরা পশ্চিম থানা এয়ারপোর্ট (এপিবিএন)পুলিশ হেডকোয়ার্টারের সামনে রাস্তাপারাপারে সময় দ্রুতগামী অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোঃ নুর আলম (৩২) নামের

    এক যুবক নিহত হয়েছেন। নিহত পেশায় পোশাক শ্রমিক ছিলেন।

    শনিবার (০১ মে) রাত পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর চারটার দিকে মৃত ঘোষণা করেন।

    নিহত নুর আলমের ভাই মোঃ কাসিম মিয়া জানান,আমার ভাই সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতেন।রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে (এপিবিএন) পুলিশ হেডকোয়ার্টার সামনে রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি ধাক্কায় গুরুতর আহত হন,পরে আমরা খবর পেয়ে আমার ভাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় ওখানে অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করে।

    তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলা শিবচর থানা মোল্লা কান্দি এলাকার ইরফান আলীর ছেলে। বর্তমানে উত্তরা এয়ারপোর্ট এলাকায় থাকতেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम