২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    রংপুর ও ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযান চলাকালীন হেরোইন ও এসকাফসহ ২ জনকে গ্রেফতার র‌্যাব-১৩

    Istiaque AhamedIstiaque Ahamed৫সাধারন
    ৩০ জুন, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ

    ইসতিয়াক আহম্মেদ :

    রংপুর ও ঠাকুরগাঁও জেলায় পৃথক অভিযান পরিচালনা করে ১৯৬ গ্রাম হেরোইন ও ১৯৩ বোতল এসকাফ (ESkuf) সিরাপ জব্দ করেছে র‌্যাব-১৩। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    র‌্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জুন ২০২৬ বিকেল ৫টার দিকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের মণ্ডলাবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন পাকা সড়কে অভিযান চালানো হয়। অভিযানে মো. সুমন শেখ (৩০)-এর দেহ তল্লাশি করে দুটি প্যাকেটে রাখা ১৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার সুমন শেখ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।

    জব্দকৃত মালামাল

    একই দিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে র‌্যাব-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি দল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মধ্য দৌলতপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় মো. মনির হোসেন ওরফে মইনুদ্দিন (৪৪)-এর বাড়ির গোয়ালঘরে খড়ের গাদার মধ্যে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১৯৩ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে তাকেও গ্রেফতার করা হয়।

    র‌্যাব জানায়, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‌্যাব-১৩ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam