২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    চাঁদা দাবির অভিযোগে এমপি পুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ, যুবদল থেকে বহিষ্কার

    Istiaque AhamedIstiaque Ahamed৮সাধারন
    ২২ জুন, ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ণ

    ইসতিয়াক আহম্মেদ :

    নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।

    রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। প্রথমে জেলা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের স্বার্থে তাকে ঢাকার মিন্টো রোডে ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।

    পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তথ্য-উপাত্ত যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি, অর্থ না দেওয়ায় শিল্পপ্রতিষ্ঠানের গাড়ি আটকে রাখা, বিভিন্ন শিল্পকারখানার মালিকদের কাছ থেকে চাঁদা আদায়, পণ্যবাহী যানবাহনে প্রভাব বিস্তার এবং ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

    ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, “খাইরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

    এদিকে রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে খাইরুল ইসলাম সজীবকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    ঘটনাটি রাজনৈতিক অঙ্গন ও শিল্পখাতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অভিযোগের সত্যতা যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam