২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    হত্যা মামলার আসামি মোঃ ইকবালকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

    ২৯ এপ্রিল, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    এলিট ফোর্স হিসেবে র‍্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে| র‍্যাবের সৃষ্টিকাল থেকে মাদক কারবারি, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে|

    এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইকবাল হোসেন (৫০), পিতাঃ গোলাম মন্ডল, সাং-ভাটাডাঙ্গা, থানাঃ কালিগঞ্জ, জেলাঃ ঝিনাইদহ ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকা থেকে ২৮/০৪/২০২৬ তারিখ ১৫০০ ঘটিকায় গ্রেফতার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে যশোর জেলার শার্শা থানায় গত ২১/০৮/২০০৪ তারিখে একটি হত্যা মামলা রুজু হয় (মামলা নং-০৭)| উক্ত মামলার প্রেক্ষিতে দন্ড বিধি ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী বিজ্ঞ আদালত কর্তৃক ২৪/০৭/২০২৫ তারিখে উক্ত আসামীর যাবজ্জীবন সাজা প্রদান করে|

    ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানা, ডিএমপি,ঢাকায় হস্তান্তর করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam