হেমায়েতপুরে মাদ্রাসায় দুই ছাত্রে মারামারি ঘটনায় গোলাম রহিমের মৃত্যু।
মেডিকেল প্রতিবেদক,,
ঢাকার সাভার থানাধীন হেমায়েতপুর একটি মাদ্রাসায় দুই শিক্ষার্থীর মারামারির ঘটনায় মোঃ গোলাম রহিম (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিব গত রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে চারটার দিকে মৃত ঘোষণা করে।
হাসপাতালে নিয়ে আসা ভাই মোঃ রাব্বি জানান, আমার ভাই সাভার হেমায়েতপুর
শরিয়াতুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী,গত রাতে আবাসিক কক্ষে আরেক শিক্ষার্থীর সঙ্গে হাতাহাতি হয় এতে গোলাম রাব্বী গুরুতর আহত হন। পরে আমরা আমার ভাইকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায় ওখানে অবস্থান অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যদ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি সাভার হেমায়েতপুরের যাদুরচর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। বর্তমানে ওই মাদ্রাসার আবাসিক কক্ষে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।