রাজধানীর শাহজাহানপুরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা এবল নকল পণ্য ধ্বংস করে।
কে এস ইসলাম :
রাজধানীর শাহজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেইট কাঁচা বাজার এলাকায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অননুমোদিত দেশী, বিদেশী ভেজাল পণ্য বিক্রি ও মজুদের দায়ে ০১ এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল পণ্য ধ্বংস
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে| সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে| এছাড়াও রাজধানীর বিভিন্ন বাজারে ভেজাল ও নকল পণ্য নির্মূল এসব ক্ষেত্রে র্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে|
এরই ধারাবাহিকতায় অদ্য ২২/০৬/২০২৬ তারিখ ১৬৪০ ঘটিকার সময় জনাব মো: আবু হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব সদর দপ্তর এর নেতৃত্বে ও র্যাব-৩, সিপিসি-১, ঝিলপাড়, শাহজাহানপুর ক্যাম্পের সহযোগিতায় রাজধানীর শাহজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেইট কাঁচা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়|
উক্ত অভিযানে রাজধানীর শাহজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেইট সংলগ্ন কাঁচা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে জন স্বাস্থ্যের জন্য মারাত্নাক ভেজাল ও নকল অননুমোদিত দেশী, বিদেশী পণ্য বিক্রি ও মজুদের দায়ে ব্যবসায়ী মোঃ নাঈম (২২), খিলগাঁও রেলগেট কাঁচা বাজার বি-বাড়িয়া স্টোর-৩, ঢাকা’কে বিএসটিআই এ্যাক্ট-২০১৮ এর ৩১ ধারায় অপরাধ করায় ১০,০০০/-(দশ হাজার টাকা) জরিমানা করা হয়| এ সময় উক্ত ব্যবসায়ীর নিকট বিপুল পরিমাণ ভেজাল ও নকল হারপিক ও লাইজল জব্দ করা হয় যা জনসম্মুখে বিধিমোতাবেক ধ্বংস করা হয়|
এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে| জন স্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে