২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    প্রযুক্তি

    হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অগ্নি ও ভূমিকম্প নিরাপত্তা জোরদারে রাজউকের সমন্বয় সভা

    Md Akber hossainMd Akber hossain১৪সাধারন
    ৮ জুলাই, ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ

    এম আকবর হোসেন :

    হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভূমিকম্পজনিত ঝুঁকি নিরূপণে পরিচালিত পরিদর্শন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও প্রয়োজনীয় করণীয় নির্ধারণে সমন্বয় ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

    রাজউক চেয়ারম্যান

    সভায় ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়া রাজউকের সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

    সভায় রাজধানীর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চলমান পরিদর্শন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করা, ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা এবং ভূমিকম্পজনিত ঝুঁকি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, জননিরাপত্তার স্বার্থে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অগ্নি নিরাপত্তা ও কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে রাজউকের চলমান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

    সভাকক্ষে

    সভায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ তুলে ধরেন। তারা নিরাপদ, ঝুঁকিমুক্ত ও মানসম্মত স্বাস্থ্যসেবা অবকাঠামো গড়ে তুলতে সরকারি সংস্থা ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

    রাজউক জানিয়েছে, রাজধানীর হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অগ্নি নিরাপত্তা ও ভূমিকম্প সহনশীলতা নিশ্চিত করতে পরিদর্শন ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam