২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    মুগদায় র‍্যাব-৩-এর অভিযানে ‘হানি ট্র্যাপ’ চক্রের সক্রিয় সদস্য ফাহিম গ্রেপ্তার

    ২১ জুলাই, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর মুগদা এলাকা থেকে হানি ট্র্যাপিং চক্রের সক্রিয় সদস্য এবং অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি মো. ফাহিম (২৬)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

    র‍্যাব-৩ জানায়, সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মুগদা থানাধীন মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফাহিম সবুজবাগ থানার উত্তর মানিকনগর এলাকার বাসিন্দা।

    র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. সাগর হোসেন (২৮) ফেসবুকে একটি সিকিউরিটি গার্ডের চাকরির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। পরে ফাহিম তাকে শিক্ষাগত সনদপত্রসহ মালিবাগ রেলগেটে আসতে বলেন। সেখানে পৌঁছানোর পর চাকরির অফিসে নেওয়ার কথা বলে মোটরসাইকেলে করে কৌশলে হাতিরঝিলের নয়াটোলার একটি বাসায় নিয়ে আটকে রাখা হয়।

    অভিযোগ অনুযায়ী, ফাহিম ও তার সহযোগীরা ভুক্তভোগীকে জিম্মি করে পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়। পরে ভুক্তভোগীর কাছ থেকে একটি মোবাইল ফোন, স্বর্ণের আংটি, হাতঘড়ি, রুপার ব্রেসলেট এবং নগদ ৫ হাজার ৫০০ টাকা ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

    র‍্যাব জানায়, এ ঘটনায় ভুক্তভোগী গত ১৬ মার্চ ২০২৬ তারিখে হাতিরঝিল থানায় অপহরণ, অবৈধভাবে আটক, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে হাতিরঝিল থানার অনুরোধে র‍্যাব-৩ গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে।

    র‍্যাবের ভাষ্য, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ফাহিম ও তার সহযোগীরা চাকরির প্রলোভনসহ বিভিন্ন কৌশলে অসহায় মানুষকে ফাঁদে ফেলে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ আদায়ের মতো অপরাধে জড়িত ছিল।

    গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम