২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    রাজবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টার আসামি মোঃ মাসুদকে ঢাকার শাহবাগ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩ ও র‍্যাব-১

    Istiaque AhamedIstiaque Ahamed৬সাধারন
    ১৯ জুন, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ

    ইসতিয়াক আহম্মেদ :

    র‍্যাব-৩ ও র‍্যাব-১ এর একটি বিশেষ যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলার সদর থানাধীন চাঞ্চল্যকর শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি মোঃ মাসুদ মন্ডল (৪০), পিতাঃ নওশের মন্ডল, সাং-রামদিয়া, থানাঃ কালুখালী, জেলাঃ রাজবাড়ী’কে ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর হতে ১৭ জুন ২০২৬ তারিখ ১৬৫০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়|

    মামলার এজাহার ও অনুসন্ধানে জানা যায় যে, ২৭ মে ২০২৬ তারিখ আনুমানিক ১৫০০ ঘটিকার সময় ভিকটিমে মা জেসমিন আক্তার তার শিশু সন্তান তন্নি আক্তার (৭)’কে রাজবাড়ী জেলার সদর থানাধীন বেলগাছি রঘুনাথপুর গ্রামস্থ নিজ বাড়ীতে রেখে গবাদিপশুর জন্য ঘাস কাটতে মাঠে যায়| ভিকটিম তন্নি আক্তার (৭) রাজবাড়ী জেলার সদর থানাধীন বেলগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী| ধৃত আসামি মোঃ মাসুদ মন্ডলের বাড়ী রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় হলেও সে দীর্ঘদিন ধরে সদর উপজেলায় তার শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে| ভিকটিমের মা বাড়িতে না থাকায় সেই সুযোগে ধৃত আসামি ভিকটিম তন্নি আক্তার (৭)’কে চকলেট খাওয়ার কথা বলে ভিকটিমের ঘরের ভিতর নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে| ভিকটিমের মা ভিকটিমের চিৎকার চেচামেচি শুনে ঘরের ভেতর প্রবেশ করে দেখে ধৃত আসামি তার শিশু সন্তানকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছে| ধৃত আসামি ভিকটিমের অবিভাবকের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল ত্যাগ করে| উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রাজবাড়ী জেলার সদর থানায় ধর্ষণ চেষ্টা মামলা রুজু করেন রাজবাড়ী জেলার সদর থানার মামলা নং-০১, তারিখঃ ০২ জুন ২০২৬, ধারাঃ ৯(৪)(খ), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধনী ২০০৩| উক্ত মামলার প্রেক্ষিতে রাজবাড়ী থানার অধিযাচনের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল ধৃত আসামির অবস্থান শনাক্ত করে র‍্যাব-১ এর সহায়তায় মাসুদ মন্ডল (৪০)’কে ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়|ঊ আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam