ঢামেকের পুলিশ ক্যাম্পের সামনে প্রাইভেট কারের চাপায় এক বৃদ্ধা নারীর মৃত্যু
মেডিকেল প্রতিবেদক( কে এস ইসলাম)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সামনে প্রাইভেট কারের চাপায় অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধা নারীর মৃত্যু ।
বৃহস্পতিবার(১৬এপ্রিল)সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান,সকালে দিকে কামরান মোল্লা নামে এক প্রাইভেট কার চালক তার বাসার ম্যানেজার শক্কুরের হঠাৎ পেটব্যথা শুরু হলে তাকে ওই প্রাইভেট কারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সামনে অসাবধানতাবশত অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ওই নারী শুয়ে থাকলে নিচে চাপা পড়ে।আশেপাশের লোকজন বিষয়টি লক্ষ্য করে চিৎকার করলে ওই গাড়ি চালক দ্রুত ওই নারীকে জরুরী বিভাগে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এই ঘটনায় গাড়ির চালক ঢামেক পুলিশ ক্যাম্পে আটক হয়েছে বলেও জানান তিনি। বিষয়টি শাহবাগ থানা কে অবগত করা হয়েছে।