হত্যা ও হত্যাচেষ্টাসহ ২৮ মামলার ০৪ আসামিকে রাজধানীর মতিঝিল হতে গ্রেফতার করেছে র্যাব-৩
কে এস ইসলাম :
র্যাব-০৩ একটি বিশেষ আভিযানিক দল ২৯ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরের সময় ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিস্ফোরক আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ২৮টি মামলায় ০৪টি ওয়ারেন্টভূক্ত আসামি বিদ্যুৎ মাতবর, বোমা বিদ্যুৎ (৩৬), পিতাঃ আক্কাস মাতবর, সাং-মেহের আলী মাতবর কান্দি, থানাঃ জাজিরা, জেলাঃ শরীয়তপুর গ্রেফতার করতে সক্ষম হয়|
ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানায় ০১টি হত্যা মামলা, কামরাঙ্গীরচর থানায় বিস্ফোরক মামলা ০১টি, শরীয়তপুর জেলার জাজিরা থানায় ২৬টি বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলাসহ মোট ২৮টি মামলা রয়েছে| একাধিক সময়ে বিজ্ঞ আদালত কর্তৃক ধৃত আসামির বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারী করা হলেও ধৃত আসামী ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নিজেকে আত্মগোপন করে রেখেছেন| পরবর্তীতে র্যাব-৩, সিপিসি-৩ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান সনাক্ত করে ধৃত বোমা বিদ্যুৎ’কে গ্রেফতার করতে সক্ষম হয়|
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|