১৪ অক্টোবর, ২০২৬, ৩:০৫ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা

    Md Akber hossainMd Akber hossain১৯সাধারন
    ১৩ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ

    তানভীর রাজা ও আকবর হোসেন :

    ১৩ অক্টোবর ২০২৬ বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেল, ইকুরিয়া, ঢাকা ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল (বি.এ) মাদরাসায় “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ​আসন্ন ২২ অক্টোবর 'জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬' উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সদর কার্যালয়ের নির্দেশনায় গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উদ্যোগে ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল (বি.এ) মাদরাসায় সড়ক নিরাপত্তা-বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ​

    সভাস্থল

    শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

    ​অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকির হোসেন, বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জি.) জনাব সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জি.) জনাব মো: জাহাঙ্গীর আলম, মোটরযান পরিদর্শক মো: নাসিম হায়দার, ট্রাফিক ইন্সপেক্টর মনীর আহম্মদ এবং অত্র মাদরাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় ও পরিচালনা কমিটির শিক্ষকবৃন্দ সড়ক নিরাপত্তা সংক্রান্ত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

    ​বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন— নিরাপদ সড়ক শুধু অবকাঠামো বা আইন প্রয়োগের বিষয় নয়; এটি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত সচেতনতা, দায়িত্বশীল আচরণ ও মানবিক বোধের সম্মিলিত প্রতিফলন। আজকের সচেতন শিক্ষার্থীই আগামী দিনের দায়িত্বশীল চালক, যাত্রী ও পথচারী।

    মাদ্রাসা

    ​নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার।​ট্রাফিক সিগন্যাল ও প্রয়োজনীয় সড়কচিহ্ন মেনে চলার গুরুত্ব।

    ​গণপরিবহনে যাত্রী হিসেবে পালনীয় নিয়মাবলী।

    ​চালক ও পথচারীদের দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ।​সড়ক দুর্ঘটনা হ্রাসে ট্রাফিক আইনের কার্যকর বাস্তবায়ন ও সমন্বিত পদক্ষেপ।

    আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তাবিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট, প্রসপেক্টাস, ট্রাফিক সাইনসংক্রান্ত সচেতনতামূলক উপকরণ ও নাস্তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে আনুমানিক ২৫০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পুরো আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।

    ​পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে নিরাপদ সড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনামুক্ত বাংলাদেশ— এই প্রত্যাশার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

    ​"আসুন, ট্রাফিক আইন মেনে চলি, নিজের ও অন্যের জীবনের মূল্য দিই। নিরাপদ সড়ক হোক সবার অঙ্গীকার, দুর্ঘটনামুক্ত বাংলাদেশ হোক আমাদের প্রত্যয়।"

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam