২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    কল্যাণপুরে বাবা-ছেলেকে অপহরণ করে নির্যাতন, চাঁদাবাজির ঘটনায় তিনজন গ্রেপ্তার: র‍্যাব-৪

    ১৯ জুলাই, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর কল্যাণপুরে বাবা-ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি ভবনের চিলেকোঠায় নিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন চালিয়ে চাঁদা আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। এ সময় ঘটনায় ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

    শনিবার (১৮ জুলাই) রাতে ঢাকা মহানগরীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. বিল্লাল (৩৫), মো. জুম্মন (৩০) ও শেখ মো. ফয়সাল (৩৫)।

    র‍্যাব-৪ জানায়, মামলার বাদী ও ভুক্তভোগী ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান গত ২ জুলাই দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে মোহাম্মদপুর থেকে সবুজবাগে ফিরছিলেন। পথে কল্যাণপুরে দারুস সালাম জামে মসজিদের নিচে একটি দোকান থেকে পানি কিনতে থামলে ৫-৬ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে একটি গলিপথ দিয়ে পুরোনো ভবনের চিলেকোঠায় নিয়ে যায়।

    উদ্ধারকৃত আলামত

    সেখানে বাবা-ছেলেকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে তাদের ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং ও মোবাইল ফোন তল্লাশি করে টাকা না পেয়ে স্বজনদের ফোন করে অর্থ জোগাড় করতে বাধ্য করা হয়। পরে ভুক্তভোগীর খালাতো ভাইসহ পরিচিতজনদের মাধ্যমে ৫০ হাজার টাকা এনে দিলে অভিযুক্তরা তাদের ছেড়ে দেয়। তবে যাওয়ার সময় ভুক্তভোগীর মোবাইল ফোন, নগদ অর্থ ও মোটরসাইকেল রেখে দেওয়া হয় এবং ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

    ঘটনার পর আহত মাহফুজুর রহমান মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন চিকিৎসা নেন। পরে তিনি দারুস সালাম থানায় মামলা দায়ের করেন।

    র‍্যাব জানায়, ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে র‍্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে শনিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা দারুস সালাম, শাহআলী, মিরপুরসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

    র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam