২২ অক্টোবর, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    জাতীয় নিরাপদ সড়ক দিবসে সায়েদাবাদে বিআরটিএর সচেতনতামূলক রোড শো

    ২২ অক্টোবর, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ

    চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ, বিভিন্ন যানবাহনে স্টিকার সংযোজন

    তানভীর রাজা:

    ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় সচেতনতামূলক রোড শো ও প্রচারাভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো-২ সার্কেল।

    বৃহস্পতিবার (২২ অক্টোবর) সায়েদাবাদ বাস টার্মিনালের হুজুরবাড়ি গেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে ছিল প্ল্যাকার্ড প্রদর্শন, চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে হ্যান্ডবিল

    র্যালি

    ও লিফলেট বিতরণ এবং গণপরিবহণ, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে সচেতনতামূলক স্টিকার সংযোজন।

    কর্মসূচির মাধ্যমে সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন চালানো এবং চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

    সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় আয়োজিত রোড শোতে অংশ নেন বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী। এ ছাড়া বিআরটিএর ঢাকা মেট্রো-২ সার্কেলের কর্মকর্তা-কর্মচারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, মোটরযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই (নিসচা) এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

    সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতা বাড়ানোর ওপর এ ধরনের কর্মসূচি গুরুত্ব বহন করে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারী ও পরিবহনসংশ্লিষ্ট সবার আইন মেনে চলা এবং নিজ নিজ দায়িত্ব পালনের বিকল্প নেই।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam