২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৪ অপরাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি পাভেল গ্রেফতার

    Istiaque AhamedIstiaque Ahamed৯সাধারন
    ১৬ জুন, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ

    ইসতিয়াক আহম্মেদ :

    সাইবার সুরক্ষা আইন ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি কামরুল আহসান পাভেল (৩৬)কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানিক দল।

    র‍্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, চাঁদাবাজি, প্রতারণা ও সংঘবদ্ধ অপরাধ দমনে ধারাবাহিকভাবে কাজ করে আসছে বাহিনীটি। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে গত ১৪ জুন বিকেল ৫টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে পাভেলকে আটক করা হয়।

    র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগী মোশাহেদ হাসান একটি রিক্রুটিং এজেন্সির ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, পাভেল ও তার সহযোগীরা নিজেদের পরিচয় গোপন করে ভুক্তভোগীর এজেন্সির মাধ্যমে সৌদি আরবে কর্মী পাঠায়। পরে সেখানে অবস্থানরত তাদের চক্রের সদস্যদের কাছে কর্মীদের নিয়ে গিয়ে বিভিন্নভাবে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়।

    এছাড়া ভুক্তভোগীর বিরুদ্ধে প্রতারণা ও মানবপাচারের মিথ্যা অভিযোগ উত্থাপন, বিদেশে পাঠানো ব্যক্তিদের নিখোঁজ দেখিয়ে মামলা ও গণমাধ্যমে প্রচার চালানোর মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    র‍্যাব জানায়, একপর্যায়ে অভিযুক্ত পাভেল ভুক্তভোগীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় গত ২৫ মে পল্টন থানায় সাইবার সুরক্ষা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়।

    মামলার তদন্ত ও পল্টন থানার অনুরোধের ভিত্তিতে র‍্যাব-৩ আসামির অবস্থান শনাক্ত করে। পরে র‍্যাব-১১ এর সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam