২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    র‍্যাব-৩ এর জালে অস্ত্রধারী সন্ত্রাসী মোটা আলামিন, উদ্ধার বিদেশি পিস্তল

    Istiaque AhamedIstiaque Ahamed৮সাধারন
    ২৫ জুন, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ

    ইসতিয়াক আহম্মেদ :

    ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন পশ্চিম নন্দিপাড়া এলাকা হতে ডাকাত চক্রের মূলহোতা মোঃ আলামিন @ মোটা আলামিন @ ফইরা আলামিন এর আপন বড় ভাই অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ শুক্কুর আলী (৪৫)’কে ০১টি অবৈধ বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে র‍্যাব-৩|

    র‍্যাব-৩ গত ০১ মে ২০২৬ তারিখে ডাকাত চক্রের মূলহোতা মোঃ আলামিন @ মোটা আলামিন @ ফইরা আলামিন (৩৮) কে অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয় এবং তার বিশ্বস্ত সহযোগীদের বিশেষ নজরধারীতে রাখা হয়| তারই প্রেক্ষিতে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে

    অস্ত্র উদ্ধার

    ২৪ জুন ২০২৬ তারিখ ০২২০ ঘটিকায় ঢাকা মহানগরীর খিলগাওঁ থানাধীন ৬৬/১৫ পশ্চিম নন্দিপাড়া কেরফা গলিস্থ আরিফ সুমাইয়া জেনারেল স্টোরের সামনে অভিযান পরিচালনা করে ডাকাত আলামিনের আপন বড় ভাই অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ শুক্কুর আলী (৪৫), পিতাঃ মৃত ওসমান গনি, গ্রাম-পশ্চিম নন্দিপাড়া, থানাঃ খিলগাঁও, জেলাঃ ঢাকা’কে গ্রেফতার করে| ধৃত ব্যক্তির দেহ তল্লাশি করা কালে পরিহিত কালো রংয়ের ট্রাউজারের ডান পকেট হতে ০১টি বিদেশী পিস্তল যাহার গায়ে লোহার অংশে SMOUTH WHENNON (Made in USA) লেখা, ০১টি ম্যাগাজিন, ০১টি ওয়াকিটকি সেট, ০১টি ব্যাটন, ০১টি ওয়াকিটকি চার্জার ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়|

    উল্লেখ্য যে, গ্রেফতারকৃত শুক্কুর আলীর বিরুদ্ধে ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় একাধিক মাদক এবং অস্ত্র মামলা রয়েছে|

    ধৃত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় The Arms Act,1878 Gi 19A ধারায় অস্ত্র মামলা ও দঃ বিঃ আইনের ৪১১/১৭১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়| অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব-৩ এর অভিযান অব্যাহত থাকবে|

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam