রাজধানীর খিলগাঁওয়ের সন্ত্রাসী পিটার নাসিরকে বরিশালের উজিরপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-৩ এবং র্যাব-৮
কে এস ইসলাম :
রাজধানীর খিলগাঁও এলাকায় গত ০৯ মে
২০২৬ তারিখ ১৮৩০ ঘটিকার সময় র্যাব-৩ ও র্যাব-৮ এর একটি যৌথ অভিযানিক দল
কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ এবং সন্ত্রাসী নাসির @ পিটার নাসিরকে বরিশাল জেলার উজিরপুর থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা সূত্রে জানা যায় যে, রাজধানীর খিলগাঁও এলাকার মোঃ সাদিকুর রহমান. আকন্দ (৪২) একজন হাউজিং ব্যবসায়ী| ধৃত আসামী ও তার সহযোগীরা ভিকটিম সাদিকুর এর কাছ থেকে ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে আসছিল| ধৃত পিটার নাসির চাঁদা না দিলে ভিকটিমকে প্রাণ নাশের হুমকি দেয়| ভিকটিম পিটার নাসির এর কথা কর্ণপাত না করায় ধৃত আসামি ভিকটিমকে হত্যার সুযোগ খুঁজতে থাকে| পরবর্তীতে গত ০৩ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক বিকাল ০৫.২০ ঘটিকার সময় ভিকটিম পায়ে হেটে রাজধানীর খিলগাঁও থানাধীন নূরবাগ পানির পাম্পের সামনে আসলে পিটার নাসির ও তার সহযোগী মোটরসাইকেলে এসে হত্যার উদ্দেশ্যে ভিকটিমকে লক্ষ্য করে পিটার নাসির এর সহযোগী শুটার তারিফ ০৩ রাউন্ড গুলি ছুঁড়িলে তা লক্ষ্যভ্রষ্ট হয় এবং ধৃত পিটার নাসির ও তার সহযোগী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে| উক্ত ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-১৪ তারিখ ০৪ এপ্রিল ২০২৬| পরবর্তীতে উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হলে এবং বিষয়টি র্যাব-৩ এর নজরে আসলে গত ০৯ মে ২০২৬ তারিখ ভিকটিমের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মাধ্যমে চাঁদাবাজী ও সন্ত্রাসী চক্রের সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩| উল্লেখ্য যে, উক্ত ঘটনার মূলহোতা মোঃ তারিফ হোসেন @ শুটার তারিফ (৪০)’কে গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে র্যাব-৩ কর্তৃক গ্রেফতার করতে সক্ষম হয়|
ধৃত পিটার নাসির এর নামে রাজধানীর রামপুরা থানায় ০১টি মাদক মামলা ও খিলগাঁও থানায় ০১টি পর্ণোগ্রাফী ও চাঁদাবাজি মামলা, ০১টি দস্যুতা মামলা, ০৬টি ডাকাতি প্রস্তুতি মামলা, ০৪টি মাদক মামলা, ০১টি হত্যা মামলা এবং ০৩টি মারামারি মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে|
ধৃত আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ চলছে।