২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    কমলাপুর রেলস্টেশনের নিরাপত্তা জোরদারে র‍্যাব-৩ ও রেলওয়ের টাউনহল সভা

    Istiaque AhamedIstiaque Ahamed৮সাধারন
    ২৮ জুলাই, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ

    ইসতিয়াক আহম্মেদ :

    রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সার্বিক নিরাপত্তা জোরদার, যাত্রীসেবার মান উন্নয়ন এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে র‍্যাব-৩ ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে একটি বিশেষ টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় কমলাপুর রেলস্টেশনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব-৩-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাইদুর রহমান। এছাড়া জিআরপি ঢাকা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুক মিয়া, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)-এর কমান্ড্যান্ট, কমলাপুর স্টেশনের স্টেশন ম্যানেজার, স্টেশন মাস্টার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

    সভায় কমলাপুর রেলস্টেশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে টিকিট কালোবাজারি বন্ধ, মাদক চোরাচালান প্রতিরোধ, ছিনতাই ও চুরি দমন এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

    সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় সক্রিয় মাদকসেবী, মাদক কারবারি, টিকিট কালোবাজারি চক্র এবং চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে র‍্যাব-৩ ও রেলওয়ে কর্তৃপক্ষ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করবে।

    বক্তারা বলেন, নিয়মিত যৌথ অভিযান ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে কমলাপুর রেলস্টেশনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে, যাতে সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব-৩-এর চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam