২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    ভাটারা থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

    ৩ আগস্ট, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ

    ইসতিয়াক আহম্মেদ :

    রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইল ফোনসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। এসময় পালিয়ে যায় আরও ২ জন।

    শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ভাটারার নয়ানগর কোকাকোলা এলাকার শাবনাজ ফৌজিয়ার বাড়ির নিচ তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

    ভাটারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।

    গ্রেফতারকৃত হলেন মো: হেলাল মিয়া (৪০)। পিতা: আব্দুল হাসিম, মাতা: মাহমুদা। স্থায়ী ঠিকানা: কোচাইল, সাইদ চেয়ারম্যানের বাড়ির পাশে, ইউপি- রাজউড়া, থানা- হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ। বর্তমান ঠিকানা: দাগ নং- ৩৫৬, নয়ানগর কোকাকোলা, শাবনাজ ফৌজিয়ার বাড়ির নিচ তলা, থানা- ভাটারা, জেলা- ঢাকা।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই বাসায় কয়েকজন ব্যক্তি অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইলসহ অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হেলাল মিয়াকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ১টি ব্যাগ ও ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত স্মার্টফোন উদ্ধার করা হয়। পাশাপাশি ১টি পুরাতন Nikon ডিজিটাল ক্যামেরাও পাওয়া যায়।

    উদ্ধারকৃত পিস্তলের গায়ে MADE IN USA ও 7.00MM লেখা রয়েছে। মোবাইলগুলোর মধ্যে TECNO, Redmi, POVA, VIVO, WALTON, Infinix, HUAWEI, Realme, M, Samsung, OPPO ব্র্যান্ডের ফোন রয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মিয়া পলাতক আরও ২ জনের নাম প্রকাশ করে। তারা হলেন: ১. মো: নয়ন মিয়া (২৭), পিতা: অজ্ঞাত, গ্রাম- দিস্তা, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ

    ২. মো: ওয়াহিদুজ্জামান ওরফে তানভীর আহম্মেদ (২৬), পিতা: অজ্ঞাত, গ্রাম- কুলধরুয়া, থানা- নান্দাইল মডেল, জেলা- ময়মনসিংহ।

    হেলাল মিয়া জানায়, তারা সংঘবদ্ধ হয়ে ভাটারা থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

    এ ব্যাপারে ভাটারা থানায় অস্ত্র ও ছিনতাই আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। পলাতক ২ আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam