03:25 pm 17/04/2026
https://digitalgraam.com/en/news/0508c3ddfb5e
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ইন্তেকাল করেছে
১৭ এপ্রিল, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
ইসতিয়াক হোসেন:
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र
संपादक: डिजिटल ग्राम टीम
info@digitalgraam.com | +8809696861397
https://digitalgraam.com
© सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम