শ্যামপুরে অটোরিক্সায় গলায় ওড়নাপেঁচিয়ে এক নারীর মৃত্যু
কে এস ইসলাম :
রাজধানীর শ্যামপুর থানা পোস্তগোলা ব্রিজের নিচে অটোরিক্সা করে যাওয়ার সময় হঠাৎ অটোরিক্সার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে পিংকি খাতুন (৩২) নামের এক রিক্সা আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার(১৭এপ্রিল)রাত সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ভাই জাহিদ জানান,আমার বোন শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের নিচে অটোরিক্সায় করে যাওয়ার সময় হঠাৎ অটোরিক্সার চাকার সঙ্গে ওরনা গলায় পেঁচিয়ে ফাঁস লেগে অটোরিক্সা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানার রামারবাগ এলাকার রাজিবের স্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।