১২ আগস্ট, ২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    অর্থনীতি

    বীরগঞ্জে বেসরকারি এতিমখানার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

    rafusoftrafusoftসাধারন
    ৫ জুলাই, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ

    বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:রাফু

    দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানাগুলোর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল, নগদ অর্থ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য টিন ও চেক বিতরণ করা হয়।

    রোববার (৫ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক, জিআর সহায়তা ও টিন বিতরণ করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বমন, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু,বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী। উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. কামরুল হাসান এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার।

    উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বেসরকারি এতিমখানার প্রতিনিধিদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে সরকারি সহায়তা হিসেবে জিআর চাল, নগদ অর্থ এবং ঘর মেরামতের জন্য টিন ও চেক বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এতিমখানার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম